Showing posts with label পশ্চিমবঙ্গে প্রথম নৌ-সংগ্রহশালা. Show all posts
Showing posts with label পশ্চিমবঙ্গে প্রথম নৌ-সংগ্রহশালা. Show all posts

Wednesday, December 27, 2017

West Bengal to get its first aircraft museum in Kolkata, second in India

বিশাখাপত্তনমের পর পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রথম নৌ-সংগ্রহশালা



কলকাতায় ভারতীয় জাদুঘর তো রয়েইছে। এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রথম নৌ-মিউজিয়াম। এ জন্য ভারতীয় নৌসেনা রাজ্যের হাতে তুলে দিতে চলেছে একটি পুরনো TU-142 বিমান। এই বিমানটি আগে নৌসেনার হয়ে নজরদারির কাজ করত। নৌবাহিনী সূত্রে খবর, খুব তাড়াতাড়ি প্রতিরক্ষামন্ত্রকের থেকে ছাড়পত্র পেয়ে ওই TU-142 aircraft রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।




TU-142 aircraft 
তৈরি হয়ে গেলে এটি হবে দেশের এমন দ্বিতীয় জাদুঘর। অন্যটি রয়েছে বিশাখাপত্তনমে। TU-142  বিমানের ককপিটে থাকবে চালকের প্রমাণ সাইজের পুতুল। দর্শকরা বিমানের যন্ত্রপাতি, বোমা, টর্পেডো, গানার কম্পার্টমেন্ট- সব ঘুরে ঘুরে দেখতে পারবেন। রাজ্য সরকারই চালাবে মিউজিয়ামটি।মিউজিয়াম তৈরি নিয়ে কথা চলছে রাজ্য সরকারের সঙ্গে, সব কিছু ঠিকঠাক চললে ৬ মাসের মধ্যে তৈরি হবে ওই মিউজিয়াম। কলকাতার মুকুটে যুক্ত হবে আরও একটি পালক।






Popular Posts

বাংলার ঘরে ঘরে আজ শিবরাত্রি পুরাণ মতে, শিবকে পতি রূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই ...